বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, ওজনে কম প্রদাণ করার দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বরিশালের জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নগরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান।
অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও ওজনে কম দেওয়ায় ত্রিকণ্যা মিষ্টান্ন ভান্ডার ও মেসার্স গোপাল ভা-ারকে ওজন ও পরিমাপ মাপদ- আইন-২০১৮ অনুযায়ী মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই এর পরিদর্শক রিগ্যান বৈদ্য ও আইন-শৃঙ্খলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা করেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান জানান, জনস্বার্থ রক্ষায় রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD