মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও
পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

Sharing is caring!

এস এল টি তুহিন: পিরোজপুর শহরের পৌর এলাকায় রাজারহাট পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ১০ টার দিকে পিরোজপুর পৌরসভার ৪ নং ওর্য়াডের রাজারহাট একালার নুরু খানের পুকুর থেকে গৃহবধূ প্রিয়াঙ্কা দাসের (২৪) লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত গৃহবধূ প্রিয়াঙ্কা দাস রাজারহাট এলাকার বাসিন্দা লিটন সাহা’র স্ত্রী।

পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার জানান, প্রিয়াঙ্কা আজ সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে খোঁজা-খুঁজি করে পাইনি। পরে ঘরের পাশ্ববর্তী নুরু খানের পুকুর পাড়ে গৃহবধূ প্রিয়াঙ্কার পায়ের জুতা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দেয় পরিবারের লোকজন। তারা এসে পুকুর থেকে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শান্ত হাওলাদার জানান, গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।

পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো. মাসুদুজ্জামান মিলু জানান, পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD