বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল-ঢাকা মহাসড়কে চরমোনাই মাহফিলগামী বাস দুর্ঘটনায় আহত ৫৫

বরিশাল-ঢাকা মহাসড়কে চরমোনাই মাহফিলগামী বাস দুর্ঘটনায় আহত ৫৫

Sharing is caring!

এস এল টি তুহিন, : বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠীতে চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্যে আশা এম এম পরিবহনের একটি বাস দূর্ঘটনা ঘটে। বাসটির রেজিঃ নং ঢাকা মেট্রো ব ১৪-০০৯৫। এই ঘটনায় অন্তত ৫৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১০টার পরে যশোর শহর থেকে ৫৫ জন মুসল্লী নিয়ে ওই বাসটি চমমোনাইয়ের মাহফিলে যোগদানের উদ্দেশ্যে ছেড়ে আসে।

বুহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে বাসটি বেপরোয়া গতিতে গৌরনদী উপজেলার আশোকাঠী ব্রীজ এলাকা অতিক্রম করছিল। এ সময় বাসটির চালক নিয়ন্ত্রন হারালে বাসটি উল্টে গিয়ে আশোকাঠী ব্রীজের উত্তর পান্তের ঢালে মহাসড়ক থেকে প্রায় ১৫-২০ ফুট নিচের গভীর খাঁদে পড়ে যায়। এতে বাসটির ভেতরে থাকা ৫৫জন মুসল্লীর সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত ১২ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকী আহতরা ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যশোরে ফিরে গেছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ বেলাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে পুলিশ জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখার সময় তারা দুর্ঘটনাকবলিত বাসটিকে খাঁদ থেকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD