বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু
বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর উদ্দ্যোগে শীত বস্র বিতরণ

বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর উদ্দ্যোগে শীত বস্র বিতরণ

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর সৌজন্যে শীতার্তদের মধ্যে কম্বল বিতরন সম্পন্ন হয়েছে। ৫ই জানুয়ারি বুধবার আসরবাদ বরিশালের ডেফুলিয়া ২৭নং ওয়ার্ডে অবস্হিত আল ইখওয়ান ইয়াতিম খানার অডিটোরিয়াম কক্ষে অসহায় শিক্ষার্থীদের মাঝে শীত বস্র কম্বল বিতরণ করা হয়েছে।

উক্ত কার্যক্রমে সংগঠনের সকল কর্মকান্ড শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন মাহমুদ করিম অর্থ সম্পাদক লাভ ফর ফ্রেন্ডস। বিগত ৫ বছর ধরে বিভিন্ন স্হানে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা পালন করছে সংগঠনটি।যার মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্ত দান,বৃক্ষ রোপন কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ,রমজান ও ঈদ সামগ্রী বিতরন অন্যতম। এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইখওয়ান ইয়াতিখানার সুপার জনাব মোঃ আবু হানিফ, মোঃ ইদ্রিস আলী সহ-সুপার,মোঃ আবদুল আজিজ কালেক্টর।এছাড়া সংগঠনের শাহাদাত হোসেন রনি,রায়হান ইসলাম সদস্য,অর্থ সম্পাদক মাহমুদ করিম ও প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সামাজিক কর্মকাণ্ডে লাভ ফর ফ্রেন্ডসের কার্যক্রমে আমি মুগ্ধ কারন একটা সুন্দর মন আর ইচ্ছে থাকলেই এতো ভালো কাজ করা সম্ভব তার জলন্ত উদাহরণ সংগঠনটি।আমি সংগঠনের সাফল্য কামনা করছি যাতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকুক।শীত বস্র বিতরন উপলক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সিকদার বলেন, সকলের সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে আজ এই আয়োজন করা সম্ভব হয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো অফুরন্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD