রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দদের সংবর্ধণা

পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দদের সংবর্ধণা

Sharing is caring!

বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এর পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতাদের সংবর্ধণা দেওয়া হয়েছে।

সোমবার সকালে পটুয়াখালী যুবলীগের সম্মলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বিমানযোগে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছায় নেতৃবৃন্দ। সকাল থেকেই তাকে অভ্যর্থনা জানাতে নগরীর রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন সড়কের দুই পাশে জড়ো হয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর অনুসারীরা। এসময় নেতাকর্মীরা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িতে ফুল ছিটিয়ে সংবর্ধণা জানান তারা।

কেন্দ্রীয় নেতাদের অভ্যর্থনা জানাতে সংবর্ধণা অনুষ্ঠানে বিসিসির কাউন্সিলরগণ, বরিশাল মহানগর যুবলীগ, ৩০টি ওয়ার্ড যুবলীগ ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা সকাল থেকে মিছিল সহকারে সংবর্ধণাস্থলে এসে উপস্থিত হয়।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন বলেন,”যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতাদের পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আমরা বরিশাল মহানগর যুবলীগ ফুলের শুভেচ্ছা জানিয়েছি। আমরা বিগত দিনে যেভাবে বরিশাল মহানগর যুবলীগ ঐক্যবদ্ধ ছিলাম ঠিক সেভাবেই যুবলীগের চেয়ারম্যান ও সাধারন সম্পাদকের নির্দেশে সবাই এক হয়ে কাধে কাধ মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো ইনশআল্লাহ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসিম দেওয়ান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ন কবির, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন রুবেল, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান বাদশা সহ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD