মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাউফলে গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সর্দার পুলিশের হাতে গ্রেফতার।

বাউফলে গুলি ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সর্দার পুলিশের হাতে গ্রেফতার।

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুরে চার রাউন্ড গুলি ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ইসমাইল গাজী (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত ২১শে নভেম্বর রবিবার ভোরে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় । জানাযায়, ইসমাইল গাজী কেশবপুর গ্রামের মৃত সায়েদ আলী গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় অভিযান চালিয়ে ইসমাইলকে  গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি, ৪ টি বল্লম, ৪ টি পাইপ, ৩ টি দেশীয় রান্দা, ২ টি চাকু, ১ টি ড্রিল মেশিন, ৬ টি রেইঞ্জ, ১টি প্লাস এবং লোহা সাদৃশ বেশ কিছু ডাকাতি সরঞ্জাম উদ্ধার করে পুলিশ । এসব অস্ত্র নিয়ে তিনি ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলো বলে জানান পুলিশ সদস্যরা।

এ ব্যপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, ইসমাইলের নামে বাউফলসহ দেশেরে বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD