বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু
বরিশালে বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকদের জন্য রান্না করা খিচুড়ি গেলো এতিমখানায়

বরিশালে বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকদের জন্য রান্না করা খিচুড়ি গেলো এতিমখানায়

Sharing is caring!

বরিশালে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোটার ও কর্মী সমর্থকদের খাওয়ানোর জন্য রান্নাকরা খিুচড়ি বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি এলাকায়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্রমতে, রহমতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী (আনারস) চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদের ছেলে মাহবুবুর রহমান সোহাগের নেতৃত্বে রামপট্টি এলাকার প্রায় এক হাজার কর্মী সমর্থকদের জন্য খিচুড়ি রান্না করা হয়। রান্নার শেষপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোজের সকল আয়োজন বন্ধ করে দেয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে খাবারগুলো জব্দ করে চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

চেয়ারম্যান প্রার্থীর ছেলে মাহবুবুর রহমান সোহাগ জানান, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। তার বাবা সরোয়ার মাহমুদ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিন্দ্বতা করছেন। নির্বাচনে তার বাবার অনেক কর্মী-সমর্থক রয়েছেন। তারা বাবার জন্য খাটছেন। প্রচারনা চালাচ্ছেন। তাদের জন্য রাতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। খুব বেশি হলে এক দেড়শ’ কর্মী-সমর্থকদের খাবার আয়োজন করা হয়েছিল। প্রতিদ্বন্দ্বি এক প্রার্থী বাবার জনপ্রিয়তা দেখে ইর্ষান্বিত হয়ে বিষয়টি ভিন্নভাবে প্রচার করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD