বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালে ‘বাংলার কণ্ঠস্বর’ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বরিশালে ‘বাংলার কণ্ঠস্বর’ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে নানা আয়োজনের মধ্যে দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ”বাংলার কণ্ঠস্বর’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৮ আগষ্ট বাদ আছর বরিশাল জেলখানা মোড়স্থ পোর্টালটির অফিসে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে প্রকাশক ও সম্পাদক এস এম রাকিবুল হাসান( ফয়সাল রাকিব)’র সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের প্রাচীন দৈনিক সত্য সংবাদ পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট মহসীন মন্টূ। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। প্রতিটি সংবাদকর্মীর উচিত এ মহান পেশাকে সাধুবাদ জানিয়ে দেশ ও দশের সেবায় নিজেকে আত্বনিয়োজিত রাখা।

বস্তুনিষ্ঠ ও আপোষহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রতিনিয়ত অসহায়, নির্যাতিত মানুষের পাশে থেকে তাদের সুস্থ-সুন্দর আগামীর ভবিষ্যৎ কামনা প্রত্যাশায়ই প্রতিষ্ঠালগ্ন থেকেই ছিল আমাদের একমাত্র ব্রত। অপরাধ,দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে কলুষিত’র থেকেই মুক্ত রাখার প্রত্যয় নিয়েই সর্বদা চলমান ‘বাংলার কণ্ঠস্বর’। ডিজিটাল দেশ বিনির্মাণ ও স্বাধীন গনমাধ্যমের বিকাশে আমরা পথচলছি অবিরত। সকলের দোয়া , ভালবাসা ও সহযোগীতা নিয়েই পোর্টালটি এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল ‘মুসলিম টাইমস’ এর সম্পাদক আসাদুজ্জামান, দৈনিক যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান , আর জি এফ বরিশাল জেলার সভাপতি কামরুল আলম মামুন, বরিশাল টাইমস’র সম্পাদক হাসিবুল ইসলাম, দৈনিক সময়ের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক ফরহাদ হোসেন ফুয়াদ , বরিশাল ক্রাইম নিউজের সম্পাদক খন্দকার রাকিব। এসময় আরও উপস্থিত ছিলেন দেশ জনপদ ও বাংলার কন্ঠস্বর’র বার্তা সম্পাদক সৈয়দ বাবু, বরিশাল মুক্ত খবর’র প্রকাশক ও সম্পাদক সুব্রত বিশ্বাস, প্রহর বার্তার প্রকাশক ও সম্পাদক এস এম সোহেল মাহমুদ,দেশের কথার প্রকাশক ও সম্পাদক শফিউর রহমান কামাল, একুশের আলো’র প্রকাশক ও সম্পাদক, দৈনিক সত্য সংবাদের বার্তা সম্পাদক এম আর শুভ , ভোরের অঙ্গী্কার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ইমরান হোসেন, বরিশাল সময়ের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম, ভোরের অঙ্গী্কারের স্টাফ রিপোর্টার লিটন বায়েজীদ, সুন্দরবন পত্রিকার যুগ্ন বার্তা সম্পাদক তানজিমুন রিশাদ, আলোকিত মেহেন্দিগঞ্জের নির্বাহী সম্পাদক ইঞ্জিনিয়ার তাহেরুল ইসলাম তপু, বরিশালের ডাকের বার্তা সম্পাদক আল আমীন , বরিশাল রুপান্তরের বার্তা সম্পাদক মাহাদী হাসান, জাতীয় দৈনিক আজকালের বরিশাল ব্যুরো পারভেজ সিকদার , দৈনিক সত্য সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সুমন্ত হালদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রাইম ফোকাসের প্রকাশক ও সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD