মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
১৫ ই আগষ্ট ও ২১ শে আগষ্ট এর পরিকল্পনাকারীরা একই সূত্রে গাঁথা-পংকজ নাথ এমপি।

১৫ ই আগষ্ট ও ২১ শে আগষ্ট এর পরিকল্পনাকারীরা একই সূত্রে গাঁথা-পংকজ নাথ এমপি।

Sharing is caring!

মেহেন্দিগঞ্জঃ ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ মুঠোফোনে তার বক্তব্যে বলেন, ৭১ এর পরাজিত শক্তি, ১৫ ই আগষ্ট ও ২১ শে আগষ্ট এর পরিকল্পনাকারীরা একই সূত্রে গাঁথা। বাংলাদেশের ইতিহাসে ২১ শে আগষ্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। ২০০৪ সনে বিএনপি-জামায়াত জোট সরকার পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করে।

২১ শে আগষ্ট গ্রেনেড হামলার মাধ্যমে প্রতিহিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। এসময় সাংসদ পংকজ নাথ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া সন্ত্রাস বিরোধী বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। আজ শনিবার রাতে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা পার্ক মাঠে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক অজয় গুহ, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, সাইফুল ইসলাম সরদার, মনির জমদ্দার, সাইফুল ইসলাম বেপারি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD