মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
উজিরপুরে মুক্তিযোদ্ধা ও তার ছেলের খুনিদের ফাঁসির দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

উজিরপুরে মুক্তিযোদ্ধা ও তার ছেলের খুনিদের ফাঁসির দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে প্রতিপক্ষের হামলায় নিহত মুক্তিযোদ্ধা ও তার ছেলে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল। গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে রাস্তার দু’পাশে শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা এ মানববন্ধনে অংশগ্রহন করে।

মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার ওয়াদুত সরদারের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার হারুন অর রশিদের সঞ্চালানায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), সাবেক ডেপুটি কমান্ডার ডাঃ আনম আব্দুল হাকিম বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার হাওলাদার, আব্দুল আউয়াল, মোঃ আয়নাল হক, হায়দার আলী শরীফ, মোঃ জাকারিয়া, মোঃ ইউনুস খন, শেখ লকিতুল্লাহ, ফারুক ভুঁইয়া, শহীদুল হক ফকির, নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের মেয়ে স্বর্ণা খানম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকান্ডে যারা জড়িত রয়েছ অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও হত্যা মামলাটি বিশেষ দ্রুত ট্রাইবুন্যাল আইনে নেয়ার দাবী জানান। অর্থের অভাবে আহতদের সুচিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে।

সকল মুক্তিযোদ্ধাদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেন। মানববন্ধনে নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ারের মেয়ে স্বর্ণা খানম কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, আর কোন মুক্তিযোদ্ধা পরিবার বাবা ও সন্তান হারা না হয়। এই নির্মম হত্যাকান্ডে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসি দাবী জানান।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে। উল্লেখ্য, ২৯ জুলাই জমিজমা বিরোধে আটিপাড়া গ্রামে প্রতিপক্ষ সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা দেলোয়ার তালুকদার ও তার ছেলে বিপ্লবকে কুপিয়ে হত্যা করে এবং পরিবারের আরো ৩ সদস্যকে কুপিয়ে যখম করেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান ইতিমধ্যে হত্যা মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD