বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালে শেবাচিমের রোগী ও স্বজনদের মাঝে খাবার বিতরণ করেছে লাভ ফর ফ্রেন্ডস

বরিশালে শেবাচিমের রোগী ও স্বজনদের মাঝে খাবার বিতরণ করেছে লাভ ফর ফ্রেন্ডস

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীতে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্যোগে শেবাচিমের অসহায় রোগীদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৮ জুলাই বৃহঃবার দুপুরে শেরে বাংলা মেডিকেল হাসপাতালের অর্থপেডিক এবং সার্জারী ওয়ার্ডে এই খাদ্য বিতরন কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় ঘুরে ঘুরে এসব অসহায় মানুষের হাতে খাবার তুলে দেয়া হয়।এছাড়া নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজের সামনেও এই খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন, লকডাউনের কারনে এসব রোগী ও স্বজনরা চরম বিপাকে পড়েছে।

হোটেল খুললেও খাবারের দাম অত্যাধিক থাকার কারনে অনেকের পক্ষেই কিনে খাওয়া সম্ভব নাহ তাই এসব মানুষরা না খেয়ে দিন কাটান তাই তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।তবে সকলের সহযোগিতা পেলে আরও বৃহৎ পরিসরে এই কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব।

এ কর্মসূচির ব্যাপারে সংগঠনের কোষাধ্যক্ষ মাহমুদ করিম বলেন,সকলের প্রচেস্টায় আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে সহযোগিতা করতে পেরেছি এসব মানুষের জন্য তবে সমাজের বিত্তবান মানুষেরা যদি এই সংকটময় মুহূর্তে এদের পাশে দাড়াঁন তবে তাদের কষ্ট লাঘব হবে। উক্ত কার্যক্রম পরিচালনার সময় শাহেদ বিল্লাহ,মাহমুদ করিম,আদনান রহমান,হাসিবুল ইসলাম,ফারজানা আক্তার খাদিজা,আব্দুর রহমান সহ অন্যান্য সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য লাভ ফর ফ্রেন্ডস একটি অরাজনৈতিক এবং অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। করোনার শুরু থেকেই অসহায় মানুষের পাশে থাকছে এবং ভবিষ্যতেও থাকবে এটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD