বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে তরুন উদ্যোক্তারা

বরিশালে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে তরুন উদ্যোক্তারা

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীতে তরুনদের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৩রা জুলাই শনিবার থেকে আজ ৫ই জুলাই সোমবার এই খাদ্য বিতরন কর্মসূচি পরিচালিত হয়। শনিবার নগরীর আমতলা পার্ক থেকে খাবার বিতরণ শুরু করে চৌমাথা হয়ে বটতলা গিয়ে শেষ হয়।রবিবার নগরীর আমতলা পার্ক থেকে শুরু করে অশ্বিনী কুমার হল পর্যন্ত ঘুরে ঘুরে অসহায় মানুষের হাতে খাবার তুলে দেয়া হয়।সোমবার নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজের সামনে এই খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

উক্ত কার্যক্রমের একজন আয়োজক মোঃ আলামিন বলেন, লকডাউনের কারনে শহরের অসহায়-দরিদ্র মানুষ এবং সুবিধাবঞ্চিত শিশুরা চরম বিপাকে পড়েছে। হোটেল বন্ধ থাকার কারনে অনেক খেটে খাওয়া মানুষকে না খেয়ে দিন কাটাতে হয় তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তবে সকলের সহযোগিতা পেলে যতদিন লকডাউন থাকবে আমরা এই কার্যক্রম চালিয়ে যাবো। এ ব্যাপারে বিখ্যাত পন্য সম্ভার এর প্রতিষ্ঠাতা-পরিচালক গাজী হাদিউজ্জামান বলেন, আমরা প্রতিদিন প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছি।আমাদের এই কাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন বরিশালের প্রায় ২০ জন তরুণ উদ্যোক্তা। যাদের কেউ আমাদের খাবার প্রস্তুত করে দিচ্ছেন আবার কেউ অর্থনৈতিক ভাবে সহযোগিতা করছেন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে “সবুজ বাংলা সোসাইটি” এর সদস্যরা।আমরা বিশ্বাস করি সবাই যদি এই করুন পরিস্থিতিতে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসেন তাহলে না খেয়ে থাকতে হবেনা কোনো অসহায়-দরিদ্র মানুষের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD