মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Sharing is caring!

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় হারুন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন রহমতপুর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন রাজধানী ঢাকায় বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। হারুন খানের স্বজনরা জানান, লকডাউনের কারণে হারুনের কোম্পানি বন্ধ ছিল। সে কারণে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে শুক্রবার রাতে ঢাকা থেকে রওনা হন তিনি। বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার বিষয়টি রাতে হারুন তার স্ত্রীর মুঠোফোনে কল করে জানান।

এরপর তার সঙ্গে পরিবারের আর কারও যোগাযোগ হয়নি। শনিবার সকালে বিমানবন্দর থানা থেকে এক পুলিশ কর্মকর্তা ফোন দিয়ে জানান, হারুন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা মেডিকেলে যান। সেখানে গিয়ে হারুনকে মৃত দেখতে পান। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, হারুন খান মোটরসাইকেলে ঢাকা থেকে রহমতপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD