মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

Sharing is caring!

স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার বরিশাল অফিস: জাগুয়া ইউনিয়নে দেড় কিলোমিটার সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে। গত বুধবারের। ছবি: আজকের পত্রিকাস্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজ শুরু করলেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। বরিশাল সদরের জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আজাদী এই সংস্কার কাজ শুরু করেন। গত বুধবার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আস্থাকাঠী মাদ্রাসা থেকে হাজি বাড়ির পুল পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু হয়। গত ২১ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী হেদায়েত উল্লাহ আজাদী নির্বাচিত হন।

ভোটের এক সপ্তাহ আগে তিনি হামলার শিকার হলে ইউপি নির্বাচনের পরিবেশ পাল্টে যায়। সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ইসলামী যুব আন্দোলন জাগুয়া ইউনিয়নের সভাপতি ও স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, গত বুধবার নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন চেয়ারম্যান। ইট বিছিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে। সংস্কারে ব্যয় হচ্ছে প্রায় ৫০ হাজার টাকা।

এতে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন ২৫ জন স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করা স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান বলেন, ‘এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে।

তিন চাকার যানবাহন, মোটরসাইকেলও নিয়মিত চলাচল করে। কিন্তু সড়কটি বেহাল হয়ে যায়। নবনির্বাচিত চেয়ারম্যান এ অবস্থা দেখে নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেছেন।’ জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ বলেন, ‘রাস্তাটি খুবই খারাপ অবস্থায় ছিল। নির্বাচনের আগেই রাস্তাটি মেরামত করার ইচ্ছা ছিল। কিন্তু নির্বাচনী জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হলো। এই কাজে স্থানীয়রা আমাকে সহায়তা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD