সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) এর চ্যাম্পিয়ন বরিশাল ও বরগুনা জেলা।

বরিশাল বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) এর চ্যাম্পিয়ন বরিশাল ও বরগুনা জেলা।

Sharing is caring!

কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্ধুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে দেশব্যাপী উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ ১৬ জুন বিকাল ৫ টায় বরিশাল বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে, শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলি মেয়র বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, তিনি ব্যক্তিগত কারনে উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল (সার্বিক) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ একেএম এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন মোঃ ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, মোঃ সোহেল মারুফ, জেলা ক্রীড়া অফিসার বরিশাল হোসাইন আহমেদসহ অন্যান্য উপস্থিত ছিলেন। শুরুতে দুপুর ১ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বরিশাল জেলা বনাম বরগুনা জেলার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয় খেলায় ট্রাইবেকারে বরগুনা জেলা ৩-২ গোলে চ্যাম্পিয়ন হন। খেলায় সর্বোচ্চ গোলদাতা হন বরিশাল জেলার রেশমা আক্তার, ম্যান অব দি ফাইনাল হন ফেরদৌসী বরগুনা জেলার, এবং ম্যান অব দি টুর্নামেন্ট হবার গৌরব অর্জন করেন বরিশাল জেলার রোজা। পরে বিকাল ৪ টায় বরিশাল জেলা বনাম ভোলা জেলা এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় বরিশাল জেলা ১-০ গোলে চ্যাম্পিয়ন হন। খেলায় সর্বোচ্চ গোলদাতা হন বরিশাল জেলার মনি, ম্যান অব দি ফাইনাল হন জিদান বরিশাল জেলার, এবং ম্যান অব দি টুর্নামেন্ট হবার গৌরব অর্জন করেন বরিশাল জেলার শরিফুল। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এর পরে জাতীয় পর্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) অংশগ্রহণ করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD