রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করলো পুলিশ

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করলো পুলিশ

Sharing is caring!

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের খাদ্য বিতরণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের একপক্ষ বিক্ষোভ মিছিল করেছে। ছাত্রদলের অপরপক্ষ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ব্যানারে ছিনিয়ে নিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়।

বৃহস্পতিবার (৩ জুন) বেলা সোয়া ১২টার দিকে বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের সন্মুখ থেকে জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি বটতলা হয়ে আদম আলী হাজীর গলির সন্মুখে গিয়ে শেষ হয়।এদিকে, একই ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রদলের ব্যানারে সকাল ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা চেষ্টা করে নেতাকর্মীরা।

তবে মিছিল শুরুর আগেই সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের ব্যানার ছিনিয়ে নেয়। এসময় পুলিশ সদস্যরা ছাত্রদল নেতাকর্মীদের ধাক্কাধাক্কি করে ছত্রভঙ্গ করে দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD