বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালে জমজমাট লিচুর বাজার

বরিশালে জমজমাট লিচুর বাজার

Sharing is caring!

মধুমাস জৈষ্ঠে বরিশালে বাজারগুলোতে লিচুর বাজার জমজমাট। তীব্র গরমে এ রসালো ফল লিচুর চাহিদা সবসময়ই আছে।

এ বছরও লিচুর চাহিদা রয়েছে অনেক। যদীও বৈশাখ মাসেই লিচু আসতে শুরু করেছে বরিশালে। এদিকে ঘূণিঝড় ‘ইয়াস’ এর প্রভাব থেকে রেহাই পেতে আগাম অনেকে লিচু বিক্রি করে দিয়েছে পাইকারের কাছে। ফলে লিচুর বাজাগুলোতে ভরপুর লিচু পাওয়া যাচ্ছে। মঙ্গলবার (১ জুন) দুপুরে বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল, লঞ্চঘাট, রুপাতলী বাসষ্টান্ড, নতুন বাজার মোড়, সদর রোড, ফলপট্টিতে লিচু বিক্রি করতে দেখা যায়। বরিশাল লঞ্চঘাটের সম্মুখ সবচেয়ে বেশি লিচুর বাজার জমজমাট দেখা যায়। লঞ্চঘাটের বিক্রেতা পারভেজ সিকদার বলেন, চলতি বছরে লিচুর ফলন ভালো হয়নি বৃষ্টি না হওয়ায়। তাই দামও একটু বেশি

। তবে কয়েক দিন ধরে বাজারে লিচুর পরিমান বেশি। ঘূনিঝড় ‘ইয়াস’ এর কারণে অনেক লিচু আগে বিক্রি করে দিয়েছে। পোটরাডের ব্যবসায়ী আল আমিন গাজী বলেন, বরিশালে সাইজ অনুসারে লিচুরশত সর্বোচ্চ দাম ৩৫০ টাকা। তবে সাইজভেদে শত হিসাবে ২৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়। আল আমিন গাজী আরো বলেন, বরিশাল বাজারে ঈশ্বরদীর বোম্বাই লিচু, রাজশাহীর চায়না থ্রি লিচুসহ দেশের বিভিন্ন অঞ্চলের লিচু পাওয়া যায়। বরিশাল লঞ্চ ঘাটে লিচুর ক্রয়কারী সালমান রহমান বলেন, বাজারে ভরপুর লিচু দেখে দাম যা হোক কেনার আগ্রহ আর সামলাতে পারলাম না। এদিকে, চলতি বছরে দেখা যায় অনলাইনের মাধ্যমেও লিচু বেচা-কেনা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD