বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
সাংবাদিক ইউনিয়ন বরিশালের কার্যকরী কমিটি গঠন

সাংবাদিক ইউনিয়ন বরিশালের কার্যকরী কমিটি গঠন

Sharing is caring!

দৈনিক দেশ রূপান্তর’র ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরণকে সভাপতি এবং সময় সংবাদের বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগকে সধারণ সম্পাদক করে সাংবাদিক ইউনিয়ন বরিশালের ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ মে) সকালে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক ইউনিয়ন বরিশালের এক বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়। সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন এমএম আমজাদ হোসাইন, লতিফুর রহমান জাকির, গিয়াস উদ্দিন সুমন, মোশাররফ হোসেন, গোবিন্দ সাহা, শাহিন হাফিজ, অপূর্ব অপু, মুশফিক সৌরভ, সৈয়দ মেহেদী হাসান, তন্ময় তপু প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে চলমান কমিটি বিলুপ্ত করে সাংবাদিক ইউনিয়ন বরিশালের কার্যক্রম বেগবান করতে সিনিয়র সাংবাদিক এমএম আমজাদ হোসাইনকে আহ্বায়ক এবং মুরাদ আহমেদ, মোশারফ হোসেন, মো. মিজানুর রহমান ও রাহাত খানকে সদস্য করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটি সাংবাদিক ইউনিয়ন বরিশালের ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি প্রস্তাব করে এবং মুরাদ আহমেদ কমিটি ঘোষণা করেন। পরে সর্বসম্মতিক্রমে কমিটি গৃহীত হয়। ঘোষিত কমিটিতে সভাপতি সাইফুর রহমান মিরণ এবং সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ ছাড়াও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার রাহাত খানকে সহসভাপতি, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার কাওছার হোসেন রানাকে সহ-সাধারণ সম্পাদক, ইত্তেফাকের অফিস প্রধান শাহিন হাফিজকে কোষাধ্যক্ষ এবং আঞ্চলিক দৈনিক আজকের বার্তার মোশাররফ হোসেন ও ফোকাস বাংলার স্টাফ করেসপন্ডেন্ট মো. মিজানুর রহমানকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সভার শেষ পর্যায়ে নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সভাপতি গোপাল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD