সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
স্প্রীড বোর্ড দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে সাংসদ পংকজ নাথ

স্প্রীড বোর্ড দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে সাংসদ পংকজ নাথ

Sharing is caring!

মেহেন্দিগঞ্জঃ গতকাল সোমবার সকালে মাওয়া-কাঠালবাড়ি রুটের পদ্মা নদীতে মালবাহী কার্গোর সাথে স্পীড বোর্ড দূর্ঘটনায় ২৬ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়।

নিহতরা হলেন, পাতারহাট বন্দরের মুদি ব্যবসায়ী মনির চাপরাশি, উলানিয়া বাজারের ব্যবসায়ী রিয়াজ হোসেন, সাইফুল ইসলাম ও সাইদুল ইসলাম। আজ মঙ্গলবার সকালে স্বজনরা নিহতদের লাশ নিয়ে মেহেন্দিগঞ্জে আসলে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সকাল-১০ টার সময় পাতারহাট বন্দরের থানা আব্দুল্লাহ্পুর জামে মসজিদের মাঠে মনিরের জানাজা নামাজ শেষে এবং উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাইফুল, রিয়াজ ও সাইদুলের জানাজা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদ পেয়ে তাৎক্ষণিক শোকাহত পরিবারের কাছে ছুটে যান বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। সাংসদ পংকজ নাথ-কে কাছে পেয়ে শোকার্ত পরিবার কান্নায় ভেঙ্গে পরেন। এসময় সাংসদ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD