বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

ঢাকার উড়ন্ত জয়

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ব্যাটিং-বোলিং  দুই বিভাগের চরম ব্যর্থতায় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের কাছে ৮৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে মিরাজের রাজশাহী কিংস।

শনিবার দিনের প্রথম ম্যাচে রান তুলতে বেশ কষ্ট করতে হয়েছে রংপুর আর চিটাগাংয়ের ব্যাটসম্যানদের।  তবে  দিনের অপর ম্যাচে বেশ রান হয়েছে।

ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করে ঢাকা ডায়নামাইটস।  ওপেনিং নামা সুনীল নারাইন এবং হজরহউল্লাহ দারুণ শুরু এনে দেন ডায়মাইটসদের। মাত্র ২৬ বলে ৫০ করার পর বিনা উইকেটে ৫৪ বলে ১০০’র ঘর পার করে ঢাকা। ওপেনিং জুটি ভাঙতে  মোস্তাফিজদের অপেক্ষা করতে হয় ১১ ওভার পর্যন্ত। মোহাম্মদ হাফিজের বলে নারাইন (৩৮) ফিরলে ১১৬ রানে ভাঙ্গে জুটি। এরপর মিরাজের শিকার হন ভয়ংকর হয়ে উঠা হজরতউল্লাহ। ঢাকার হয়ে সর্বোচ্চ ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। আরাফাত সানির বলে মাত্র দুই রানে ফেরেন সাকিব। এরপর শেষের দিকে আন্দ্রে রাসেল আর শুভাগত হোম জুটিতে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৯ রানে থামে ঢাকা ডায়নামাইটস।

১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  দ্রুত দুই উইকেট হারায় রাজশাহী কিংস। প্রথমে সাকিব আল হাসানের বলে ৮ রানে ফিরেন মমিনুল হক। এরপর রাসেলের বলে আটকা পড়েন সৌম্য সরকার (৪)।  মোহাম্মদ হাফিজ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ২৯ রানে রুবেল হোসেনের বলে তিনি ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিংসরা। হাফিজ ফেরার পর ২০ এর ঘর পার করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। ১০৬  রান তুলতে পারে তারা। ৮৩ রানের বিশাল হার নিয়ে মাঠ ছাড়তে হয় রাজশাহী কিংসের। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রুবেল হোসেন।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ডায়নামাইটস: ১৮৯/২০ ওভার (হজরতউল্লাহ ৭৮, নারাইন ৩৮,শুভাগত হোম ৩৮; আরাফাত সানি ২/২৩)
রাজশাহী কিংস: ১০৬/২০ ওভার (মোহাম্মদ হাফিজ ২৮, আরাফাত সানি ১৮, মোস্তাফিজ ১১, রুবেল ৩/৭)
ফল: ৮৩ রানে জয়ী ঢাকা ডায়নামাইটস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD