বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বরিশালে জেলা মৎস্য কমকর্তার জেলেদের মধো চাল বিতরণ

বরিশালে জেলা মৎস্য কমকর্তার জেলেদের মধো চাল বিতরণ

Sharing is caring!

ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস দেশের ৬টি জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ কারা হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। পাঁচটি অভয়াশ্রম এলাকা মধ্যে বরিশালও রয়েছে। বরিশাল জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকা। প্রতিবছর মার্চ ও এপ্রিল দুই মাস উল্লিখিত অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে তার ধারাবাহিকতায় ব‌রিশা‌লের বিভিন্ন নদীতে কোষ্ট গার্ড, নৌ পুলিশ ও বরিশাল জেলা মৎস্য অধিদফতর ও জেলা প্রশাসনের অভিযান চালমান রয়েছে।

এই নিষেধাজ্ঞা অমান্য করে বরিশাল জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর নদীতে জাটকা শিকার করায় ১৬ তম দিনে ১৬১জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জেলেদের কাছ থেকে ১৬ মন জাটকা ও ৪ লাখ ৮৩ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এর মধো বরিশাল সদরে ১২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৯ হাজার টাকা জরিমানা ১৫ হাজার ৯ কেজি বা ১৫.৯ মেট্রিকটন মাছ , এ ছাড়াও ৬৭ হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়।

বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়ন পরিষদে জেলেকে মধো ৪০ কেজি করে দুইমাস খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করন কালে বরিশাল জেলা মৎস্য কমকর্তা মো: আসাদুল জামান বলেন, ১৬ তম দিনে ১৬১জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জেলেদের কাছ থেকে ১৬ মন জাটকা ও ৪ লাখ ৮৩ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, জব্দকৃত জাল প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য বিভাগ কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নিষেধাজ্ঞার সময় বরিশালে জেলায় ৩৯ হাজার ও বরিশাল সদর উপজেলায় ২ হাজার ৩শত ২৮ জন জেলেকে ৪০ কেজি করে চারমাস খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা চলছে। জেলেদের মধো চাল বিতরণ সময় উপস্থিত ছিলেন চরমোনাই ইউনিয়ন ইউপি সদস্য সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের,বরিশাল সদর উপজেলা মৎস্য কমকর্তা সঞ্জীব সন্নামত,চরমোনাই ইউনিয়ন পরিষদের সচিব সহ অন্যনা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD