বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিভাগীয় ভূমি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিভাগীয় ভূমি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

Sharing is caring!

বরিশাল:সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় ভূমি কমপ্লেক্স এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো: আক্তার জামীল ১৬ মার্চ ২০২১ তারিখ মঙ্গলবার সকাল ৯:০০ টায় দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন। এসময় বরিশাল বিভাগীয় ভূমি কমপ্লেক্স এ অবস্থিত উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়ের (ডিএলআরসি) কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, আঞ্চলিক গুচ্ছ গ্রাম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জোনাল সেটেলমেন্ট অফিস, বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সহকারী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো: আক্তার জামীল বলেন, নাগরিকদের সুস্থ-সুন্দর পরিবেশে সেবা প্রদানের জন্য অফিস প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। তাই অফিস প্রাঙ্গণকে পরিচ্ছন্ন রাখতে আমরা এই বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছি। এছাড়া ডেঙ্গু বা করোনার প্রকোপ রোধেও এ কর্মসূচির প্রয়োজন রয়েছে। পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির মাধ্যমে নাগরিকদের যথাযথ সেবা প্রদান করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানানো সম্ভব হবে বলে আমরা মনে করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD