রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

Sharing is caring!

ময়মনসিংহে সাংবাদিক খায়রুল আলম রফিককে পুলিশী নির্যাতনের প্রতিবাদে বুধবার বেলা ১১টায় বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সাংবাদিক সোসাইটি বরিশাল শাখার আয়োজনে নগরীর অশ্বীনি কুমার টাউন হল চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া, সাংবাদিক শাহিন হাফিজ, শামীম আহমেদ প্রমুখ।

বক্তারা সাংবাদিক খায়রুল আলম রফিকের ওপর নির্যাতনকারী পুলিশী অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে সারাদেশে সাংবাদিক হয়রানী ও নির্যাতনের প্রতিবাদ করেন।

উল্লেখ্য, প্রকাশিত সংবাদের জেরধরে সাংবাদিক খায়রুল আলম রফিককে ডিবি পুলিশের এসআই আকরাম হোসেন আটক করে নির্মম নির্যাতন করে। এ ঘটনায় ময়মনসিংহ আদালতে এসআই আকরামসহ দুই পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD