রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ঢাকায় থেকেও বরিশালে আসামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী….

ঢাকায় থেকেও বরিশালে আসামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী….

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৮নং ওয়ার্ড (ফিশারি রোড পিছনের) এলাকার নুরুল ইসলামের পুত্র ফারুক হোসেন (৫৮) ওরফে মামলাবাজ ফারুকের বিরুদ্বে এক যুবকের নামে মিথ্যা মামলা দিয়ে (০৩নং) আসামী করার অভিযোগ পাওয়া গেছে। হয়রানীর শিকার ভুক্তভুগী যুবক আদনান হোসেন (২৬) একই এলাকার আলতাফ হোসেনের পুত্র।

আদনান হোসেনের পরিবারের দাবী, মামলাবাজ ফারুক হোসেন পূর্ব শত্রুতার জের ধরে আদনানের বিরুদ্বে গত ২০ জানুয়ারী সাজানো একটি মামলা দায়ের করেন। গত ২০/০১/২০২১ তারিখ এয়ারপোর্ট থানায় (মামলা নং- ৪০৪(৫)/১) করা মামলার বিবরনিতে মারামারিতে আদনানের সম্পৃক্ততার কথা বলা হলেও ঘটনার সময় ১১/০৯/২০২১ তারিখ ঘটনার সময় আদনান এলাকায় থাকা তো দুরের কথা, বরিশালেই ছিলোনা। ঘটনার আগের দিনই (১০তারিখ রাতে) আদনান (ক্রিসেন্ট শিপিং লাইনস) সূরভী-০৯ লঞ্চে ঢাকায় গিয়েছেন। ঢাকা বাসাবো’তে একটি মেসে থাকেন তিনি। ১১তারিখ সকালে ঢাকা পৌছিয়ে নীল ক্ষেত গিয়ে বই কেনেন, সন্ধা ৭টায় সিটি কর্পোরেশনের ময়লার বিল, ও সাড়ে ৭টায় ওয়াফাই বিল পরিষদ করেন। পরবর্তিতে ওই দিন’ই তিনি তার মেসের ভাড়া পরিষধ করেন। এখনো তিনি ঢাকা অবস্থান করছেন। যার সিসিটিভি ফুটেজও আদনানের পরিবারের কাছে আছে বলে জানাজায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (এম.বি.এর) শিক্ষার্থী ও মিথ্যা মামলায় ৩নম্বর আসামী হওয়া শিক্ষার্থী আদনান বলেন- আমাকে হয়রানী করার জন্য ফারুক হোসেন এই ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলাটি দিয়েছেন। আমি বর্তমানে মানুষিক চাপে আছে। অভিযোগ রয়েছে ফারুক ইতিপূর্বে অনেকের নামে এধরনের ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে নিজের স্বার্থ উদ্বার করেছেন। অভিযোগের বিষয়ে ফারুক হোসেনের বক্তব্য নেওয়ার জন্য একাদিকবার ফোন করা হলেও (০১৭১১-….৩১৫) ফোনে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয় সম্বব হয়নি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিরুপায় আদনান হোসেন ও তার পরিবারের দাবী অতি দ্রুত যেন ঘটনার পিছনের ঘটনা খতিয়ে দেখে মামলাবাজ প্রতারক ফারুকের লাগাম টেনে ধরে কঠিন শাস্তি নিশ্চিত করেন। নয়তো হয়রানীর শিকার হতে হতে অচিরেই আদনানের মতো অনেক উজ্জল ভবিষৎ নষ্ট হয়ে যেতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD