রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, থানা ঘেরাও

বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, থানা ঘেরাও

Sharing is caring!

বরিশাল বিসিক শিল্প নগরী এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সোহাগ হাওলাদারকে আটক করে পুলিশে সোপর্দ করার জের ধরে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনাল অবরোধ করে সড়ক যোগাযোগ অচল করে দিয়েছে ক্ষমতাসীন দলের কয়েকশ’ সমর্থক। রাতে তারা উভয় টার্মিনাল এলাকা অবরোধ করে ফেললে ঢাকা-কুয়াকাটা-ঝালকাঠি-বরগুনা-ভোলা-পিরোজপুর ও পটুয়াখালীর সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা এর আগে কাউনিয়া থানা ঘেরাও করেছে বলে জানা গেছে।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করায় বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন কিম্বা মালিক-শ্রমিক সংগঠনগুলোও শক্ত অবস্থানে যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত পৌনে ৯টায় মহাসড়ক বন্ধ থাকায় উভয় টার্মিনালের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ির লাইন পড়েছে। সোহাগকে মারধরকারী বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ফরচুন সু’জ লিমিটেডের মালিক মিজানুর রহমানের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানা গেছে। সড়ক যোগাযোগ অচল করে দেওয়ার পর রাতে মিজানুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা গ্রহণ করেছে কাউনিয়া থানা পুলিশ। সোহাগ এ মামলার বাদী হয়েছেন বলে জানা গেছে।

কাউনিয়া থানা পুলিশ সূত্র জানিয়েছে, সোহাগ নামক ওই যুবককে গতকার বুধবার ফরচুন সু’জর কারখানার মধ্যে আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। সন্ধ্যায় ক্ষমতাসীন দলের একদল নেতাকর্মী এসে কাউনিয়া থানা ঘেরাও করে সোহাগের মুক্তি দাবি এবং শিল্প মালিক মিজানুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশ এতে রাজি না হওয়ায় রাতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল অবরোধ করে সড়ক যোগাযোগ অচল করে দেওয়া হয়। সোহাগ পুলিশের কাছে দাবি করেছে, সে ফরচুন সু’জ প্রতিষ্ঠানের কাছে টাকা পেত। পাওনা টাকা আনতে গেলে তাকে আটকে রেখে মিথ্যা অভিযোগ দিয়ে থানায় দেওয়া হয়েছে।

ফরচুন সু’জর মালিক মিজানুর রহমান জানিয়েছেন, তার কারখানার এক নারী শ্রমিককে বিসিক এলাকার মধ্যে উত্ত্যক্ত করছিল সোহাগ। তিনি গাড়িতে কারখানার দিকে যাওয়ার সময় এ ঘটনা

দেখে সোহাগকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। বরিশাল জেলা বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউনুস জানান, মহাসড়ক অবরোধ করে সড়ক যোগাযোগ অচল করে দেওয়ার সঙ্গে মালিক-শ্রমিক সংগঠনগুলোর কোনো সম্পৃক্তা নেই। বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, দলীয় কর্মীকে মারধরকারীকে গ্রেপ্তারের দাবিতে তারা গাড়ি চলাচল বন্ধ করে সড়ক অবরোধ করেছেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বলেন, বিসিকের ফুরচুন সু’জর মালিক মিজানুর রহমান অস্ত্র ঠেকিয়ে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগকে অপহরণ করে তার কারখানায় নিয়ে মারধর করেছে। এ ঘটনায় মিজানের বিরুদ্ধে সন্ধ্যায় কাউনিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার গ্রেপ্তারের দাবিতে বরিশালের সব বাস চলাচল বন্ধ রয়েছে। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান  বলেছেন, বিসিক শিল্প নগরী এলাকা থেকে আটক এক যুবকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছিল। রাতের দিকে নগরীর দুটি বাস টার্মিনাল অবরোধ করে সড়ক যোগাযোগ অচল করে দেওয়ায় পরিস্থিতি সামাল দিতে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD