বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু
শিক্ষানবিশ আইনজীবী রেজাউলের লাশ পেয়ে বিক্ষোভ, অবরোধ

শিক্ষানবিশ আইনজীবী রেজাউলের লাশ পেয়ে বিক্ষোভ, অবরোধ

Sharing is caring!

শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করীমের লাশ ময়না তদন্তের পর রোববার বিকাল ৫টায় নগরীর সাগরদীর বাসায় নিয়ে যাওয়া হয়। লাশ পৌঁছানোর পর কয়েকশত এলাকাবাসী সাগরদী এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধরা সড়কে আগুন জ্বালিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটায়।

এ সময় রাস্তায় নারী-পুরুষ নেমে এসে রেজাউল হত্যার বিচার দাবি করেন। এতে সড়কে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়।

রেজাউল চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তার স্বজনরা একে পুলিশি নির্যাতনে হত্যার অভিযোগ করেছেন।

খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং রেজাউলের মৃত্যুর জন্য পুলিশ দায়ী হলে সংশ্লিষ্টকে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। সন্ধ্যা ৬টার দিকে ওই সড়কে আংশিক যানবহন চলাচল শুরু হয়।

রেজাউলের বন্ধু আতিক সন্ধ্যা সাড়ে ৬টায় জানান, তখনও সড়কের একাংশে অবস্থান নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করছেন।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রেজাউল চিহ্নিত মাদক বিক্রেতা ও সেবক ছিলেন। তার বামপাশের কুচকিতে ক্ষত ছিল। সেখান থেকে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু ঘটেছে। রেজাউলের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাতে শিক্ষানবিশ আইনজীবী রেজাউলের শেবাচিম হাসপাতালের প্রিজন সেলে মৃত্যু ঘটে। এর আগে গত ২৯ ডিসেম্বর ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন মাহি রেজাউলকে মাদক পাওয়ার অভিযোগে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। শনিবার রাতে রেজাউল অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ রেজাউলকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। সেখানে রাত ১২টায় তার মৃত্যু ঘটে।

নিহত রেজাউলের বাবা ইউনুস ও স্ত্রী মারুফা দাবী করেছেন পুলিশি নির্যাতনে রেজাউলের মৃত্যু ঘটেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD