রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
উজিরপুরে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন বেপারীর নিরঙ্কুশ জয়

উজিরপুরে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন বেপারীর নিরঙ্কুশ জয়

Sharing is caring!

উৎসব মূখর পরিবেশে ইভিএম পদ্ধতিতে বরিশাল জেলার উজিরপুর পৌরসভার নির্বাচন নির্বাচন সম্পান্ন হয়েছে। আ.লীগের মনোনিত মেয়র প্রার্থী মো: গিয়াস উদ্দিন বেপারী নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যাবধানে ২য় বারের মত পুন:রায় মেয়র নির্বাচিত হয়েছেন। ২৮ ডিসেম্বর সোমবার প্রচন্ড শীত উপেক্ষা করে উজিরপুর পৌরসভার ভোটাররা দীর্ঘ লাইনে দাড়িয়ে সকাল ৮ টা থেকে বিরতিহীন শান্তিপূর্ন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট প্রদান করেন। পৌর সভার ৯টি কেন্দ্রে ভোটারদের উপস্তিতি ছিলো চোখে পড়ার মতো।

ইভিএম পদ্বতিতে ভোট অনুষ্ঠিত হয় যান্ত্রিক ত্রুটিগত কারনে কয়েকটি কেন্দ্রে ভোট প্রদানে কিছুটা বিলম্ব হলেও ভোটাররা এ পদ্বতিতে ভোট প্রদান করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। সকালে ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চান মিয়ার সমার্থকদের সাথে মজিবর রহমান সমার্থকদের সংঘাতের ঘটনায় সাদ্দাম সিকাদার নামক একজন আহত হয়েছে। এছাড়া সকল কেন্দ্রে শান্তি পূর্ন ভাবে নির্বাচন সম্পান্ন হয়েছে। ভোটারদের ও ভোট কেন্দ্রে’র নিরাপত্তায় বিপুল পরিমান আইন সৃংখলা বাহিনী উপস্তিত ছিলেন।

প্রপ্ত ফলাফলে নৌকা প্রতিকের প্রার্থী মো: গিয়াস উদ্দিন বেপারী ৫৭০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকট তম প্রতিদ্বন্দি বিএনপি’র মনোনিত প্রার্থী মো: শহিদুল ইসলাম খান ৮৩৫ ভোট পেয়েছেন। চরমোনাই পীরের ইসা হাতপাখা প্রতিকের প্রাথী মো: শহিদুল ইসলাম ৬৭৭ ভোট পেয়েছেন। এছাড়াও ১৭টি ভোট বাতিল হয়েছে। সকাল ৮ টায় ১ নং ওয়ার্ডের ডব্লিউবি সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে আ.লীগের মেয়র প্রার্থী মো: গিয়াস উদ্দিন বেপারী তার ভোট প্রদান করেন।

বিএনপি’র প্রার্থী শহিদুল ইসলাম খান ৯ নং ওয়ার্ডেও রসুলাবাদ সরকারী প্রথমিক বিদ্যালয়ে ও ইসার প্রার্থী কাজী শহিদুল ইসলাম ২ নং ওয়ার্ডের ইচলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। ভোটের পরিবেশে সাধারন ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিম উদ্দিন জানিয়েছেন শান্তি পূর্নভাবে নির্বাচন সম্পান্ন হয়েছে। কাউন্সিলর পদে সংরক্ষিত ৩ জন ও সাধারন কাউন্সিলর ৯জন নির্বাচিত হয়েছেন তারা সকলেই আ,লীগের নেতাকর্মী ও সমার্থিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD