বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু
বরিশালে মাহফুজ খানের খান বাজার উদ্বোধন আজ

বরিশালে মাহফুজ খানের খান বাজার উদ্বোধন আজ

Sharing is caring!

বরিশাল শহরে আধুনিকতার তুলির আঁচড়ে যাত্রা শুরু করতে যাচ্ছে সুপার শপ ‘খান বাজার’। সঠিক মান, সঠিক দাম,প্রতিশ্রুতি নিয়ে নগরীর চাঁদমারীর চৌরাস্তা সংলগ্ন এলাকায় পর্দা উঠতে যাচ্ছে প্রতিষ্ঠানটির। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শুভ উদ্বোধন করবেন নগরবাসীর হাজারো চাহিদা মেটাতে চাওয়া ‘খান বাজারের’। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত তিন হাজার স্কয়ার ফিটের বিশাল দোকানটিতে দৈনন্দিন প্রয়োজনের ১৫ হাজার দেশি – বিদেশি পণ্যের সমাহার ঘটানো হয়েছে।

নগরবাসীর চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি যে প্রতিজ্ঞাবদ্ধ তার প্রমাণ মেলে কর্তৃপক্ষের কথায়। এম খান গ্রুপের অন্যতম পরিচালক রাফসান খান রাফি বলেন, একটি পরিবারে যা যা দরকার সেগুলোর সবকিছু একই ছাদের নিচে প্রাপ্তির আয়োজন করেছি আমরা। কোন বাড়ির বাসার ঘর থেকে রান্নাঘর পর্যন্ত যেসকল পণ্য প্রয়োজন সেগুলো সব থাকবে ‘খান বাজারে’। তবে সকল পণ্য যেন গুণগত মানের দিক থেকে অতুলনীয় থাকে সে ব্যাপারে কড়াকড়ি রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অন্যদিকে বরিশালের এই ব্যবসায়ী গ্রুপটির প্রতিষ্ঠাতা মাহফুজ খান জানান,‘খান বাজারে’ ক্রেতার সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকবে প্রায় ২০ জন অভিজ্ঞ কর্মী। দেশি পণ্যের সাথে সাথে মৌলিক বিদেশি পণ্য আমদানি করা হবে। প্রতিটি পণ্য সরাসরি কারখানা থেকে সংগ্রহ করা হবে বিধায় দামে হবে সাশ্রয়ী। সবকিছু মিলিয়ে বরিশালবাসী যেন সেবা ও মান বিবেচনায় সুপারশপমুখী হয় সেই চেষ্টা করবো আমরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD