শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশালে সুবিধাবন্ঞিত শিশুদের সাথে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো লাভ ফর ফ্রেন্ডস

বরিশালে সুবিধাবন্ঞিত শিশুদের সাথে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো লাভ ফর ফ্রেন্ডস

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সুবিধাবন্ঞিত ও অসহায় শিশুদের নিয়ে।
আজ ২০অক্টোবর মঙ্গলবার বরিশাল নগরীর কীর্তনখোলার তীরঘেষে গড়ে ওঠা মুক্তিযোদ্ধা পার্কে দুপুর ১২ঘটিকায় অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবন্ঞিত শিশুদের মাঝে নিয়ে কেকে কাটা এবং তাদের মধ্যে দুপুরের খাবার বিতরন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্যবৃন্দদের মাঝে টিশার্ট বিতরন করা হয়।অনুষ্ঠানে সদস্যরা সংগঠনের বিগত দিনের সকল কর্মকান্ড সবার কাছে তুলে ধরেন।
আজ থেকে তিন বছর এই দিনে পূর্বে কিছু সংখ্যক সদস্যদের নিয়ে গড়ে ওঠা সেচ্ছাসেবী সংগঠনটি আজ বিপুল সংখ্যক সদস্যবৃন্দে পরিনত।সারা দেশে বিভিন্ন স্হানে সামাজিক ও মানবিক কর্মকান্ডে রেখেছে ব্যাপক ভূমিকা।যার মধ্যে রয়েছে সেচ্ছায় রক্তদান,বৃক্ষরোপন অভিযান,শীতবস্র বিতরন,রমজান ও ঈদ সামগ্রী বিতরন অন্যতম।
উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এটিএম শহীদুল্লাহ কবির ১০ নং ওয়ার্ড কাউন্সিলর বরিশাল সিটি কর্পোরেশন।এ ছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন নাজমুন নাহার লাকী সভাপতি ১০ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ,মোঃ আবুল কালাম সেক্রেটারি ইউএনডিসি,সংগঠনের এডমিন মডারেটর সহ সক্রিয় সদস্য বৃন্দ।
উল্লেখ্য লাভ ফর ফ্রেন্ডস বর্তমানে বাংলাদেশের ১৬টি জেলায় সেচ্ছাসেবীদের নিয়ে কাজ করছে এবং নিয়মিতভাবে রক্তদান করে থাকে।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সামাজিক কর্মকান্ডে লাভ ফর ফ্রেন্ডসের কার্যক্রমে আমি মুগ্ধ এবং সংগঠনের কার্যক্রমে আমি সর্বাত্বক সহোযোগীতা করবো।
৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও এডমিন পারভেজ সিকদার বলেন,সমাজে একার পক্ষে যা অসম্ভব তা গ্রুপের মাধ্যমে সমন্বয়ের মাধ্যমে করা সম্ভব এবং দীর্ঘ এই পথ পাড়ি দিতে যারা সার্বিকভাবে সহোযোগীতা করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD