মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও
প্রত্যেক পুলিশ সদস্যকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে: ডিসি খাইরুল আলম

প্রত্যেক পুলিশ সদস্যকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে: ডিসি খাইরুল আলম

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর, মোঃ খাইরুল আলম বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রত্যকটা পূজা মন্ডপে যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করা যায় সে দিকে বিশেষ ভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় বরিশাল কাউনিয়া থানায় অনুষ্ঠিত আইন শৃংখলা সক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রত্যেক বিট অফিসার তার নিজ নিজ এলাকার জনগনের সাথে সু-সম্পর্ক বজায় রেখে সঠিকভাবে সেবা প্রদান করতে হবে। দূর্গাপূজার আগেই পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। থানা হবে অসহায় মানুষের প্রথম আশ্রয় ও ভরসা স্থল। থানায় এসে যাতে কেউ হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ ভাবে সজাগ থাকতে হবে।

ডিসি খাইরুল আলম বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখা। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। মনে রাখতে হবে আমরা বৃটিশ বা পাকিস্তানি পুলিশ নই। আমরা স্বাধীন বাংলাদেশের সাধারন মানুষের পুলিশ। আমরা স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার পুলিশ।

প্রত্যকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করলে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নের্তত্বে আমরা সঠিক সময়ে কাংক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এ সময় আরও উপস্থিত ছিলেন-কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম, বিভিন্ন ওয়ার্ডের বিট অফিসার সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD