শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
উজিরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের গাছের চারা বিতরণ

উজিরপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের গাছের চারা বিতরণ

Sharing is caring!

বরিশালের উজিরপুরে ইসলামী ব্যাংকের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘‘মুজিববর্ষ’’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষনা করে উজিরপুর উপজেলায় ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহকদের মাঝে ১ হাজার ১শত ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। ১৬ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৩টায় ব্যাংকের উজিরপুর শাখা কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, জোনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আমিনুর রহমান, শাখার সিনিয়র এ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার। জিবি ইনচার্জ ও সিনিয়র অফিসার মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী বক্তৃতা করেন ম্যানেজার অপারেশন সৈয়দ ওয়ালিদুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ‘‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’’ ইসলামী ব্যাংক একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এ কারণেই দিন দিন প্রতিষ্ঠানের পরিধি ও মূলধন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি, প্রসূতি মায়েদের স্বাস্থ্য উপকরণ, ক্ষুদ্র ও মাঝারি ঋণ কার্যক্রম, মানুষদের সঞ্চয়ের প্রতি আকৃষ্ট করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়। শুধু তাই নয়, প্রতিটি গ্রাহককে জাতি ধর্ম নির্বিশেষে সৎ আদর্শ ভাবে জীবন যাপনের প্রতি পরামর্শ প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD