রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
বরিশালে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় মামলা : গ্রেফতার-১

বরিশালে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় মামলা : গ্রেফতার-১

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুকের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশাল সদরের কাশিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। এতে বরিশাল সদরের কাশিপুর ইউনিয়ন ও বাবুগঞ্জ উপজেলার বিএনপি-জামায়াতের ২৭ জনকে নামধারী আসামী করা হয়েছে।  পাশাপাশি আরো ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এরই মধ্যে মামলার নামধারী আসামীদের মধ্যে বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্সকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল। তিনি জানান, বৃহস্পতিবার রাতে কাশিপুরের আবেদ শাহ মাজার সংলগ্ন এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুকের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ঘটনো হয়।  এতে ক্যাম্পটিতে থাকা বেশ কিছু চেয়ার টেবিল সহ অন্যান্য অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।  খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও তখন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।  এই ঘটনায় শুক্রবার মামলা দায়ের করা হলে হলে বাবুগঞ্জ উপজেলার গজালিয়া নামক এলাকা থেকে এজাহার নামীয় আসামী অহিদুল ইসলাম প্রিন্সকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্য একটি মামলা সজল নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD