মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও
বরিশাল জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন করোনা আক্রান্ত

বরিশাল জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন করোনা আক্রান্ত

Sharing is caring!

৩১ আগস্ট তারিখে বরিশাল জেলায় নতুন করে ১০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ১০ জন সহ অদ্যাবধি এ জেলায় ৩১৪৩ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
৩১ আগস্ট এ জেলায় করোনা আক্রান্ত ১৭ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ২৫৩০ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
৩১ আগস্ট এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। অদ্যাবধি এ জেলায় ৬২ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী উজিরপুর উপজেলার ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত কলেজ এভিনিউ এলাকার ০২ জন, আলেকান্দা, খান রোড, কালীবাড়ি রোড, হসপিটাল রোড, বাজার রোড, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ০১ জন করে ০৬ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন চিকিৎসকসহ মোট ১০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১১২ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ২২৯৩ জন, উজিরপুর উপজেলায় ১৫৯ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১২৬ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৪৯ জন, হিজলা উপজেলায় ৫০ জন, বানারীপাড়া উপজেলায় ৭৬ জন, মুলাদী উপজেলায় ৭৬ জন, গৌরনদী উপজেলায় ১১৭ জন, আগৈলঝাড়া উপজেলায় ৮৫ জন করে মোট ৩১৪৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৭ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।
অদ্যাবধি এ জেলার বিভিন্ন পর্যায়ের ০৪ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। ০১ জন মৃত্যুবরণ করেছেন।
অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১৩ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
আজ শনাক্ত হওয়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন চিকিৎসকসহ অদ্যাবধি এ জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ৩৯৯ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
সকলকে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহনে চলাচল, দাপ্তরিক কর্মকান্ড ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD