শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশালের সংবাদপত্র সম্পাদকদের কমিটি গঠন : সভাপতি কাজী বাবুল, সম্পাদক এসএম জাকির

বরিশালের সংবাদপত্র সম্পাদকদের কমিটি গঠন : সভাপতি কাজী বাবুল, সম্পাদক এসএম জাকির

Sharing is caring!

বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক পত্রিকার সম্পাদকদের নিয়ে গঠন করা হয়েছে ‘সম্পাদক পরিষদ- বরিশাল’। মঙ্গলবার রাতে দৈনিক আজকের বার্তা কার্যালয়ে সকল সম্পাদকদের উপস্থিতিতে এক আলোচনা সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। প্রথম বারের মত আত্মপ্রকাশ ঘটা ২১ সদস্য বিশিষ্ট সম্পাদক পরিষদ- বরিশাল এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন দেশের সর্বাধিক প্রকাশিত আঞ্চলিক দৈনিক আজকের বার্তার সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দন বাবুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক দখিনের মুখ পত্রিকার সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। এছাড়াও মোট ২৮ সদস্য বিশিষ্ট এই সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক বরিশাল প্রতিদিন এর সম্পাদক কাজী মফিজুল ইসলাম কামাল। সহ-সভাপতি করা হয়েছে দৈনিক মতবাদের আব্দুর রাজ্জাক ভুইয়া, দৈনিক আমাদের বরিশালের সম্পাদক অ্যাডভোকেট এস.এম রফিকুল ইসলাম, দৈনিক সাহী বার্তার নিকুঞ্জ বালা পলাশ, দৈনিক বরিশালের আজকাল এর সম্পাদক শারমিন আক্তার, দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার সম্পাদক এম. রহমান। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সকালের বার্তার সম্পাদক শেখ শামীম হোসেন ও দৈনিক বরিশালের সময় পত্রিকার সম্পাদক এ.কে.এম. তারিকুল আলম অপু। এদিকে ‘সম্পাদক পরিষদ-বরিশাল’ এর অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক আজকের তালাশ’র সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক বরিশালের কথা’র সাইদুর রহমান মাসুদ, ক্রীড়া সম্পাদক দৈনিক দখিনের সময়’র আবরার হাসনাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক তারুণ্যের বার্তার সম্পাদক নাছির আহম্মেদ রনি, প্রচার সম্পাদক হয়েছেন দৈনিক হিরন্ময় পত্রিকার সম্পাদক মো. জসিম উদ্দিন এবং তথ্য ও গবেষণা সম্পাদক করা হয়েছে দৈনিক বরিশালের আলো পত্রিকার সম্পাদক মো. মোস্তফা কামালকে। এছাড়া কমিটিতে আরও পাঁচ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে। এরা হলেন, পর্যায়ক্রমে দৈনিক প্রথম সকাল এর সম্পাদক কাজী আল মামুন, দৈনিক ভোরের আলো’র সম্পাদক সাইফুর রহমান মিরণ, দৈনিক বরিশাল বার্তার আলহাজ্ব নুরুল আমিন, দৈনিক দখিনের খবর পত্রিকার সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর ও দৈনিক সংবাদ সকালের ইমরানুল হক। এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন দৈনিক সত্য সংবাদের অ্যাড. মহসিন মন্টু, দৈনিক বরিশাল সমাচার’র ফারজানা চৌধুরী, দৈনিক বরিশালের কাগজ পত্রিকার ডা. মো. নজরুল ইসলাম, দৈনিক ন্যায় অন্যায় পত্রিকার সরদার খালেদ হোসেন স্বপন, দৈনিক দখিনের কাগজ পত্রিকার মো. হাবিবুর রহমান, দৈনিক কলমের কণ্ঠ পত্রিকার আমিনুল ইসলাম তুহিন ও দৈনিক দখিনের কণ্ঠ পত্রিকার তাওহিদুল ইসলাম। এর আগে কমিটি গঠন উপলক্ষে বরিশালের সকল আঞ্চলিক পত্রিকার সম্পাদকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল। এছাড়াও দৈনিক বরিশাল প্রতিদিন এর সম্পাদক কাজী মফিজুল ইসলাম কামাল, দৈনিক দখিণের মুখ পত্রিকার সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক মতবাদ এর আব্দুর রাজ্জাক , দৈনিক প্রথম সকাল এর সম্পাদক কাজী আল মামুন, দৈনিক আমাদের বরিশাল এর সম্পাদক এসএম রফিকুল ইসলাম প্রমুখ। সভায় বরিশালে সংবাদপত্র ও সাংবাদিকতার মান উন্নয়নের পাশাপাশি সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সম্পাদক পরিষদ-বরিশাল গঠনের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের আলোকে গঠিত হয় ‘সম্পাদক পরিষদ- বরিশাল’। একই সাথে কমিটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন মো. মিজানুর রহমান, ডা. এসএম জাকির হোসেন, মেহেরুন্নেছা বেগম ও অপর্ণা খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD