শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশালে মোট করোনায় আক্রান্ত ২৪৯৭ জন আজ করোনা সনাক্ত ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬২০ জন।

বরিশালে মোট করোনায় আক্রান্ত ২৪৯৭ জন আজ করোনা সনাক্ত ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬২০ জন।

Sharing is caring!

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ২৪৯৭ জনে। অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৬২০ জন রুগী। জেলায় মৃত্যুবরণ করেছে ৪৪ জন ব্যক্তি।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ৩ জন, আগৈলঝাড়া উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত রুপাতলি এলাকার ২ জন, দপ্তরখানা, কাশীপুর, বান্দ রোড, নথুল্লাবাদ, সিএন্ডবি রোড, কাউনিয়া, অক্সফোর্ড মিশন রোড, কলেজ এভিনিউ প্রত্যেক এলাকার ১ জন করে ৮ জন, ব্যাংকে কর্মরত ২ জন, জেলা পুলিশে কর্মরত ১ জনসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
আজ পর্যন্ত বরিশাল জেলায় ৭০২ জন নারী এবং ১৭৯৫ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ১২৪ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ১৮৭১ জন, ৫০ থেকে তার উর্ধে ৫০২ জন।
আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ২৩ বছরের যুবক এবং ৭৫ বছরের বৃদ্ধ বয়সী রোগী রয়েছে।
বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ১৭৭৮, সদর উপজেলা ৩৮ জন (রায়পাশা কড়াপুর-৩, শায়েস্তাবাদ-৫, টুংঙ্গীবাড়িয়া-৩, চাঁদপুরা-৩, জাগুয়া-৪, চরকাউয়া-৮ এবং চরমোনাই-৭, কাশিপুর-২, চরবাড়ীয়া-২), উজিরপুর ১৩৮ জন, বাবুগঞ্জ ৯৯ জন, বাকেরগঞ্জে ১০১ জন, গৌরনদী ৭৯ জন, মুলাদী ৬৩ জন, আগৈলঝাড়া ৫৯, বানারীপাড়া ৫৮ জন, হিজলা ৪৪ জন, মেহেন্দীগঞ্জ ৪০ জনসহ মোট ২৪৯৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
অদ্যাবধি এ জেলায় ৪৪ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেন। বরিশাল মহানগরীর আলেকান্দা এলাকার ৩ জন, রুপাতলী চান্দুর মার্কেট এলাকায় ১ জন, ভাটিখানা এলাকার ৩ জন, রাহাত আনোয়ার হাসপাতালের ১ জন, বাজার রোড এলাকার ১ জন, বাংলাবাজার এলাকার ১ জন, অক্সফোর্ড মিশন রোড এলাকার ১ জন, রুপাতলী হাউজিং এস্টেট এলাকার ১ জন, নতুন বাজার এলাকার ১ জন, মুসলিম গোরস্থান রোড এলাকায় ১ জন, ২৩ নম্বর ওয়ার্ড সাগরদী এলাকায় ১ জন, কাউনিয়া এলাকার ১ জন, অপদা কলোনির বাসিন্দা ১ জন, সদর উপজেলার ১ জন, পুলিশ লাইন ১ জন, শায়েস্তাবাদ ইউনিয়নের ১ জন, মুলাদী উপজেলায় ৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ৫ জন, গৌরনদী উপজেলায় ৪ জন, বানারীপাড়া উপজেলায় ১ জন, উজিরপুর উপজেলায় ৪ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ২ জন।
আজ স্বাস্থ্য বিভাগের মোট ৩১২ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৭ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি এ জেলার ২ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১০ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD