শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশালে করোনা প্রতিরোধে ডিসি খাইরুল আলমের উদ্যোগে মাস্ক বিতরন

বরিশালে করোনা প্রতিরোধে ডিসি খাইরুল আলমের উদ্যোগে মাস্ক বিতরন

Sharing is caring!

বরিশালে মহামারি করোনা প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম নিজ অর্থায়নে মাস্ক বিতরন করেছেন।

মঙ্গলবার সকাল ১০ টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ বাস টার্মিনালে সাধারন পথচারী,বাস চালক,অটোরিক্সা শ্রমিক,ছাত্র-ছাত্রী,ব্যবসায়ী,রিক্সা চালক ও পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরন করেন।

এ সময় তিনি বলেন, (Mask is Must) বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করার উপর তাগিদ দিতেই আজকের এই জনসচেতনতামুলক প্রচারনা। বৈশ্বিক সংকট কোভিড-১৯ সংক্রমনের প্রাদুর্ভাব চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী ও আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারনা, মাইকিং, বাধ্যতামুলক সবখানে সাবান দিয়ে হাত পরিস্কার,জীবানুনাশক স্প্রে ব্যাবহার করার জন্য উদ্ধুদ্ধ করা হয়েছে।আমরা নিজেরা সচেতন হয়ে অন্যকে সচেতন করে মাস্ক পরে নিজেদের দৈনন্দিন কাজ সম্পাদন করলে ভয়ঙ্কর এ মহামারীর বিস্তার থেকে রক্ষা পাব।

পরে নথুল্লাবাদ বাস মালিক সমিতির নের্তৃবৃন্দের সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রী হয়রানি বন্ধে মতবিনিময় সভা করেছেন।

এ সময় তিনি প্রতিটি কাউন্টার পরিদর্শন করে সাধারন যাত্রীদের সাথে কথা বলেছেন।

উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকারিয়া রহমান জিকু,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD