সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে বিদেশ গমনেচ্ছুদের করোনা পরীক্ষা শুরু

বরিশালে বিদেশ গমনেচ্ছুদের করোনা পরীক্ষা শুরু

Sharing is caring!

বরিশালে বিদেশ গমনেচ্ছুদের করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। বরিশাল জেলায় জেনারেল হাসপাতালে বিদেশ গমনেচ্ছুদের করোনা পরীক্ষার জন্য একটি বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। হাসপাতালে গিয়ে নমুনা দিলে ৩ হাজার ৫০০ টাকা এবং বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করতে হলে ৪ হাজার ৫০০ টাকা ফি দিতে হবে।

সোমবার থেকে বরিশাল জেনারেল হাসপাতালে তাদের নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের নির্ধারিত ফ্লাইটের সময়সূচীর ৭২ ঘন্টা আগে করোনার নমুনা পরীক্ষার জন্য জমা দিতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে তার রিপোর্ট প্রদান করতে হবে। সে ক্ষেত্রে নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাবদ ৩ হাজার ৫০০ টাকা এবং বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতে ৪ হাজার ৫০০ টাকা ফি দিতে হবে। বরিশাল বিভাগে কেবল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে করোনার নমুনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব রয়েছে।

প্রথমদিনে বরিশাল জেনারেল হাসপাতালে মো. সিরাজুল ইসলাম একজন ব্যক্তি তার নমুনা প্রদানের জন্য এসেছেন। তিনি দুবাই যাবেন। তিনি জানান, এখন পর্যন্ত তিনি কোন হয়রানীর স্বীকার হননি। নির্ধারিত ফি’র বেশি দেননি। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট পাওয়ার প্রত্যাশা করেন তিনি।

বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, নির্ধারিত ফ্লাইটের ৭২ ঘন্টা আগে নমুনা প্রদানের জন্য বিদেশ গমনেচ্ছুক ব্যক্তিদের আসতে হবে। এর আগে এলে তার নমুনা নেওয়া হবে না। নমুনা সংগ্রহে হাসপাতালের বিশেষ বুথ সপ্তাহের ৭দিন খোলা থাকবে। সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD