শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
করোনা: বরিশাল বিভাগে মোট শনাক্ত ৩৭২২, মৃত্যু ৮০

করোনা: বরিশাল বিভাগে মোট শনাক্ত ৩৭২২, মৃত্যু ৮০

Sharing is caring!

বরিশাল বিভাগের ৬ জেলায় এখন পর্যন্ত মোট ৩ হাজার ৭২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮০ জনের। এছাড়া বাকিদের মধ্যে ১ হাজার ৩৫৮ জন সেরে উঠেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিপরীতে সুস্থ হয়েছেন ৯৮ জন।

সূত্র জানায়, করোনার প্রতিরোধের অংশ হিসেবে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২৩ হাজার ৭২৬ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ২০ হাজার ২৯১ জনকে। এরই মাঝে তাদের মধ্য থেকে ১৭ হাজার ১৭৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩ হাজার ৪৩৫ জন। ছাড়পত্র দেওয়া হয়েছে ১ হাজার ৭৩৪ জনকে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫৩২ জন। এরই মাঝে তাদের মধ্য থেকে ১ হাজার ১৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে এখন পর্যন্ত মোট ১২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৬ জনের করোনা পজেটিভ। বাকিদের উপসর্গ ছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১ হাজার ৮০৫ জন, পটুয়াখালীতে ৫৭৯, ভোলায় ৩৬২, পিরোজপুরে ৩১৮, বরগুনায় ৩৫৩ ও ঝালকাঠিতে ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাসুদেব কুমার দাস আরও জানান, বিভাগে করোনা নিশ্চিত হয়ে মারা যাওয়া ৮০ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলার ৩১ জন, পটুয়াখালীর ২৩ জন, ঝালকাঠির ১১ জন, পিরোজপুরের ৫ জন, বরগুনার ৫ জন ও ভোলার ৫ জন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD