শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
করোনা : বরিশাল বিভাগে শনাক্ত ৩৫৩৭, মোট মৃত্যু ৭৭

করোনা : বরিশাল বিভাগে শনাক্ত ৩৫৩৭, মোট মৃত্যু ৭৭

Sharing is caring!

বরিশাল বিভাগের ছয় জেলায় অধ্যাবধি মোট ৩ হাজার ৫৩৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া বিভাগটিতে সুস্থ হয়েছেন এক হাজার ২২৩ জন ও মৃত্যু হয়েছে মোট ৭৭ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেলো ২৪ ঘণ্টায় ছয় জেলায় ৬৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

এদিকে সর্বশেষ তথ্যানুযায়ী, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মৃত্যু নুরে আলমের (৫৫) নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ নিয়ে বিভাগটিতে অধ্যাবধি মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে।

এদিকে করোনার সংক্রমণ রোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ (বিসিসি) বিভাগের ছয় জেলায় মোট ২৩ হাজার ৩৩৭ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ২০ হাজার ৭৭ জনকে। আর এর মধ্যে ১৬ হাজার ৯৪০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে রয়েছেন ৩ হাজার ২৬০ জন। আর এ পর্যন্ত এক হাজার ৫৯১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা এক হাজার ৪৭৯ জন। এর মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে ৯৬৭ জনকে। এছাড়া এ পর্যন্ত শুধুমাত্র শেবাচিম হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ১১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় এক হাজার ৭৫৭ জন, পটুয়াখালীতে ৫৪২ জন, ভোলায় ৩৪৫ জন, পিরোজপুরে ৩১০ জন, বরগুনায় ৩২০ ও ঝালকাঠিতে ২৬৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে গোটা বিভাগে এক হাজার ২২৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া বিভাগটিতে করোনায় মৃত্যু ৭৭ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৩০ জন, পটুয়াখালীতে ২২ জন, ঝালকাঠিতে ১০ জন, পিরোজপুরে পাঁচ জন, বরগুনায় পাঁচ জন ও ভোলায় পাঁচ জন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD