শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশালে বৃদ্ধা নিলুফাকে ভাতা বই প্রদান

বরিশালে বৃদ্ধা নিলুফাকে ভাতা বই প্রদান

Sharing is caring!

বরিশালে মানবেতর জীবনযাপন করা দুঃস্থ, মানসিক প্রতিবন্ধী ও বৃদ্ধা নিলুফা বেগমের হাতে বিধাব ভাতা বই তুলে দিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

রোববার বিকালে জেলা প্রশাসকের কক্ষে ভাতা বই তুলে দেয়া হয়।

প্রায় ৬০ বছর বয়সী এই বৃদ্ধা স্বামী-সন্তানসহ সব হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে এমন ঘটনা জানতে পেরে গত ২ জুলাই বৃহস্পতিবার জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এর নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিলুফার বাড়ি গিয়ে তাকে বিভিন্ন ফলমূল, ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, আলু ইত্যাদি এবং নগদ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন বরিশাল সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

এসময় জেলা প্রশাসক তাকে দ্রুত বিধবা ভাতার ব্যবস্থা করার পাশাপাশি তাকে একটি ঘূর্ণিঝড় সহনশীল ঘর নির্মাণের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস প্রদান করেন। তারই ধারাবাহিকতায় সমাজসেবার বিধবা ভাতার বই নিলুফা বেগমের হাতে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার মুনিবুর রহমান, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজসেবা অফিসার শ্যামল সেন গুপ্ত, ইউপি সদস্য মামুন উপস্থিত ছিলেন।

জানা গেছে, বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ছোট্ট একটি ঝুপরি ঘরে থাকেন নিলুফা বেগম। পুরনো ঢেউটিন আর পলিথিন দিয়ে মোড়ানো নড়বড়ে এই ঘরটিতে মানবেতর জীবন যাপন করেন তিনি। প্রায় ১৫ বছর আগে স্বামী আজাহার আলী মারা যান। হতদরিদ্র স্বামী নিলুফার জন্য শুধুমাত্র বসত ভিটেটুকু ছাড়া অন্য কোনো সহায়-সম্পদ রেখে যাননি। বৃদ্ধ নিলুফা এখন ভিক্ষা ছাড়া আর কোনো কাজই করতে পারছে না। তাই কোনো উপায় না দেখে বর্তমানে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে জীবন চালাচ্ছেন।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, অতি দ্রুত তাকে একটি ঘূর্ণিঝড় সহনশীল ঘর নির্মাণ করে দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD