বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশালে জীবানুনাশক স্প্রে করেছে উচ্ছ্বাস

বরিশালে জীবানুনাশক স্প্রে করেছে উচ্ছ্বাস

Sharing is caring!

গোটা বিশ্ব যখন থমকে দাঁড়িয়েছে করোনা ভাইরাসে সেখানে মানব সেবায় এগিয়ে আসলো বরিশালের উচ্ছ্বাস নামক একটি সেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার  (২৬শে মার্চ) সকাল ১১ টায় বরিশাল নগরীর জনবহুল স্থান কাটপট্টি থেকে শহীদ মিনার পর্যন্ত জীবানুনাশক স্প্রের কার্যক্রম পরিচালনা করে।

এক ঝাকঁ তরুন রাস্তার দুইপাশ থেকে শুরু করে পার্শ্ববর্তী সকল দোকান, শপিংমল গুলো এবং যানবাহন জীবাণুমুক্ত করেছে। পাশাপাশি রাস্তায় অবস্থানরত সকল ব্যক্তি এবং পুলিশ সদস্যদের পুরো শরীর জীবাণুমুক্ত স্প্রে প্রদান করে।

কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সাদমান রিজওয়ান খান, তামিম ইকবাল,সাফি আহমেদ,কাফি মোহাম্মদ উল্লাহ,মোঃ শাকিল। এছাড়া পুরো কর্মকান্ডে সাহস এবং সহযোগিতা করেছে সকল উচ্ছ্বাস পরিবারের সদস্য বৃন্দ।

এ ব্যাপারে উচ্ছ্বাস এর সাধারণ সম্পাদক মোঃ আলামিন বলেন, কিছু সহায়তা পেলে আমরা আরো ভালো কিছু কার্যক্রম শুরু করবো, এছাড়া এই দূর্যোগে সমাজে তরুনরা যদি না এগিয়ে আসি তাহলে কিভাবে দেশ এগিয়ে যাবে। আমাদের কাজ সামনের দিনগুলোতে চলতে থাকবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই নিজ বাড়িতে থাকুন,পরিবারকে সময় দিন।

সেচ্ছাসেবক মোঃ শাকিল বলেন, এ ক্রান্তি সময়ে আমি আপনি সকলকেই মনে রাখতে হবে মানুষের তরে মানুষ আমরা প্রত্যেকে আমরা পরের তরে।

উল্লেখ্য গতকালও তারা নগরীর খেয়াঘাট,লঞ্চঘাট প্লাটুনের মধ্যে সহ শহড়ের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD