রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশাল বিভাগে ৮৯৯ জনের হোম কোয়ারেন্টিন শেষ

বরিশাল বিভাগে ৮৯৯ জনের হোম কোয়ারেন্টিন শেষ

Sharing is caring!

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ২ হাজার ৫৮৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ১১৪ জনকে হোম কোয়ারেন্টিনের (বাড়িতে পৃথক কক্ষে) আওতায় আনা হয়েছে। এসব ব্যক্তির বেশির ভাগই বিদেশফেরত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কোয়ারেন্টিনে থাকা অধিকাংশই প্রবাসী। এছাড়া বরগুনা ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা ৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নতুন করে করোনায় সন্দেহে ভর্তি হয়েছেন আরও দুইজনকে। তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ১০ মার্চ থে‌কে এখন পর্যন্ত করোনা ভাইরাসের উপসর্গ না থাকায় কোয়ারেন্টিন শেষ ৮৯৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৯৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কোয়ারেন্টিন থেকে বরিশাল নগরে পাঁচজন, জেলায় ১৪৬ জন, পটুয়াখালীতে ৩১৩ জন, ভোলায় ১২০, পিরোজপুরে ১২৬ জন, বরগুনায় ১২৯ জন ও ঝালকাঠিতে ৫৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি হওয়া দুইজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD