শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরের আগে নগরীর কাউনিয়া এবং হাসপাতাল রোড এলাকায় বাজার তদারকিমুলক অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া এ জরিমানা আদায় করা হয়।

তথ্য নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানিয়েছেন, ‘ভোক্তা অধিকার বরিশাল জেলা ও বিভাগীয় কার্যালয় কর্তৃক বাজার তদারকিমুলক অভিযান পরিচালনা করা হয়।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণের অপরাধে শিল্পী বেকারীকে পাঁচ হাজার, ভাগ্য লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার, বাসুর মিষ্টির দোকানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া মূল্য তালিকা না থাকায় শওকত স্টোরকে দেড় হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ লাচ্ছি বিক্রির বা বিক্রয়ের প্রস্তাব করায় মুন্নি জেনারেল স্টোরকে তিন হাজার টাকা এবং বিদেশী কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় বধূয়া জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD