বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : চরমোনাই পীর

ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : চরমোনাই পীর

Sharing is caring!

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশ সহ বিশ্বের দেশে দেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তারতের মুসলমানদের নিশ্চিহ্ন করতে মোদী সরকার গভীর ষড়যন্ত্রে মেমে উঠেছে। তিনি নির্যাতিত মুসলমানদের পাশে দাড়াতে মুসলিম উম্মাহর প্রতি আহবান জানান।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চরমোনাই বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে মাহফিল মঞ্চে অনুষ্ঠিত ওলামা-মাশায়েখ ও সূধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বক্তব্য রাখেন মালয়েশিয়া শরীয়াহ বোর্ডের সাবেক প্রধান মুফতী ও মালয় প্রধানমন্ত্রীর সচিব শায়খ দাতু ওমাম জাহিদী বিন ওয়াসতেহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপ্যাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতী মিযানুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মাইমুল আহসান খান, ড. আফম খালিদ হোসাইন, ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান পীর সাহেব বাহাদুরপুর, মাওলানা সোহরাব আলী খান কাসেমী [ভারত], গাজী আতাউর রহমান, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, মোকামিয়ার পীর মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, উজানীর পীর মাওলানা এহতেরামুল হক, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জামিয়া শরইয়্যা মালিবাগের সাবেক ভাইস প্রিন্সিপ্যাল আল্লামা আনোয়ার শাহ, জামিয়া কারীমিয়ার নির্বাহী মুহতামীম মাওলানা মকবুল হোসাইন, যাত্রাবাড়ী মাদরাসার প্রধান মুফতী মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আসাদুল্লাহ আল গালিব [সৌদিআরব], মাওলানা আব্দুর রহমান [আমেরিকা], শায়খুল হাদীস মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতী হাবিবুর রহমান মিছবাহ, মুফতী ওয়ালীউল্লাহ, শায়খুল হাদীস আব্দুল আখির, মাওলানা খাজা আহমাদুল্লাহ, প্রিন্সিপ্যাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, মুসলমানদের রক্তে রঞ্জিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদেশে এনে মুজিব শতবর্ষ পালনকে প্রশ্নবিদ্ধ না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। মোদীকে ছাড়া কাউকে আনলে এদেশের ধর্মপ্রাণ জনতার কোনো আপত্তি নেই।

ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদগণ তাদের বক্তব্যে বলেন, মোদী শুধু সন্ত্রাসী নয়, সে সন্ত্রাসীদের গডফাদার ও মানবতার দুশমন। সন্ত্রাসীদের উসকে দিয়ে পুরো ভারতজুড়ে অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছে মোদী। কাজেই মোদীকে বাংলাদেশের মুসলমানরা বরদাশত করবেনা। তারা বলেন, ওলামায়ে কেরাম হক্ব ও হক্কানিয়াতের মূর্ত প্রতীক পীর সাহেব চরমোনাইয়ের মিশন বাস্তবায়নে সর্বাত্মক সহযোগীতার জন্য বদ্ধপরিকর।

আগামীকাল বেলা ১১টায় স্টেইজে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে সারাদেশ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে ছাত্র-গণজমায়েত অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD