বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় ৬৪টি পূজামণ্ডপে চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সালেহ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার নুর নবী এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. রফিকুল ইসলাম।
এ ছাড়া বাউফল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নিতাই চন্দ্র দেবনাথ ও, সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি অতুল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র রায় এব পৌর সভার পূজা উদযাপন কমিটির সভাপতি জনাব বিমল সহ উপজেলার ৬৪ টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী, শিক্ষক, প্রিন্ট ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি