সর্বশেষ:
কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি কুয়াকাটায় দলীয় কার্যালয়ে সালিশ বৈঠক,  নোটিশ জারি: সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পটুয়াখালী জেলা বিএনপির কঠোর অবস্থান মেহেন্দিগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত কলাপাড়ায়  বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃ/ত্যু কলাপাড়ায় ৭ শিক্ষার্থীর স্কাউটস প্রেসিডেন্ট এওয়ার্ডস-২০২৫ অর্জন ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে

কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পাঁচ  দিনব্যাপী ওরিয়েন্টেশন  সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(০৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রাইমারি রিসোর্স সেন্টার হলরুমে এ  সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শুরুতেই ৩৩ জন নবনিয়োগ্রাপ্ত সহকারী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক  সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম বজলুল করিম,  মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা উদ্দিন, জনতা ব্যাংকের খেপুপাড়া শাখার ম্যানেজার মো.শাহরিয়া প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহিদা বেগম বলেন,শিক্ষা জাতির মেরুদন্ড। আপনারা এখানে সবাই মানুষ গড়ার কারিগর।  যারা নতুন এসেছেন আমাদের চাওয়া থাকবে আপনারাদের মেধা মনন দিয়ে  কোমলমতি শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ গড়ে তুলবেন।

তাহলে একটি জাতি ও একটি দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আগামী দিনগুলো আপনাদের সৎ, সুন্দর কর্মদ্বারা নিজ মহিমায় আলোয় আলোকিত হবেন। তিনি আরো বলেন, বর্তমানে নব নিয়োগপ্রাপ্ত  সহকারী শিক্ষকদের পাঁচ দিনের ওরিয়েন্টেশন শেষে ১১ অক্টোবর থেকে  এই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পদায়ন করা হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category