বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষা খাতে বাজেটের পরিমাণ বৃদ্ধির দাবি

শিক্ষা খাতে বাজেটের পরিমাণ বৃদ্ধির দাবি

Sharing is caring!

ছাত্র ফ্রন্টের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে ছাত্র সমাবেশ, র‍্যালি ,কমিটি পরিচিতি ও পি.এস.সি এবং জে.এস.সি উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কতৃক ছাত্রফ্রন্টের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেএকটি র‌্যালি বের করা হয়। যা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রনেটর বরিশাল জেলা শাখার সভাপতি সন্তু মিত্র এবং সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রনেটর বরিশাল জেলার সাধারণ সম্পাদক মুজাম্মেল হক সাগর।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নীলিমা জাহান , মহানগর এর নেতা প্রতিভা রায় ,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বি এম কলেজ শাখার সহ সভাপতি সাগর দাস আকাশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক তরিকুল ইসলাম ইশাদ, পলিটেকনিক কলেজ শাখার সংগঠক কৌশিক ব্যাপারী ও সিটি কলেজের আহবাহক মো: সুজন ।

এসময় বক্তারা বলেন, শিক্ষা কোনো পন্য নয়, শিক্ষার ব্যায়ভার সরকারকে নিতে হবে এই দাবিতে শিক্ষা খাতে বাজেটের পরিমাণ বৃদ্ধি করতে হবে। সারাদেশে সন্ত্রাস, দখলদারিত্ব, ধর্ষণ, গুম, খুন বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠানে গনতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য বক্তারা দাবি জানান।

আলোচনা সভার শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নবনির্বাচিত জেলা ও মহানগর কমিটিকে পরিচিত করিয়ে দেয়া হয়।

গত ১৪ ও ১৫ জানুয়ারি কাউন্সিলের মধ্য দিয়ে সাগর দাস আকাশকে সভাপতি ও অন্বেষা দাস প্রমিকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা কমিটি এবং প্রতিভা রায়কে সভাপতি, হাফিজুর রহমান রাকিবকে সহ-সভাপতি ও মন্দিরা পাত্রকে সাধারন সম্পাদক করে ১৮ সদস্যবিশিষ্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রথমবারের মতো মহানগর কমিটি গঠন করা হয়।

কমিটি পরিচিতি শেষে প্রায় দুইশত পি.এস.সি এবং জে.এস.সি উত্তীর্ণদের সংবর্ধনা দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD