বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ইটভাটার কারণে দেশে ৫৮ ভাগ পরিবেশ দূষণ

ইটভাটার কারণে দেশে ৫৮ ভাগ পরিবেশ দূষণ

Sharing is caring!

উন্নয়নমূলক কাজে যাতে কোনভাবেই পরিবেশন দূষন না হয় সেদিকে খেয়াল রাখার পাশাপাশি পরিবেশ দূষন প্রতিরোধ করেই উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার তাগিদ দেয়া হয়েছে।

আজ রবিবার সকালে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে পরিবেশ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

‘শেখ হাসিনার বাংলাদেশ পরিচ্ছন্ন পরিবেশ’ শ্লোগানে বরিশাল পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এএএম রফিক আহম্মেদ বলেন, ৩ হাজার ৪শ’ কোটি টাকা ব্যয়ে ২০০৯ সাল থেকে পরিবেশ অধিদপ্তরের ৬টি প্রকল্পের উন্নয়নমূলক কাজ চলছে। দেশে ইটভাটার কারনে ৫৮ভাগ দূষন হচ্ছে। অবৈধ ইটভাটা বিরোধী অভিযানে ব্যাপক সংখ্যক জনবল প্রয়োজন। কিন্তু পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় জনবল না থাকায় দ্রুততার সাথে কার্যকর অভিযান চালানো সম্ভব হচ্ছে না। কেউ পরিবেশ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কটোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন তিনি। একই সাথে স্বাস্থ্য সেবা কেন্দ্র, হাসপাতাল, ক্লিনিক ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকাগুলোকে ‘নিরব’ এলাকা ঘোষনার জন্য বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি আহবান জানান তিনি।

সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. নুরুল আলম, নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস.এম ইকবাল, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপকা শাহ্ সাজেদা এবং সাংবাদিক মুরাদ আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD