বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

Sharing is caring!

সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃস্টান্তমূলক বিচারের দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে আজ বৃহস্পতিবার ৯জানুয়ারী সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশালে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সদস্যরা এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

 

প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল ইলেক্টনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, বরিশাল টেলিভিশন মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, রিপোর্টার্স ইউনিটির সধারন সম্পাদক মিথুন সাহা ও ফটো সাংবাদিক নেতা মো. মনিরুজ্জামান সহ অন্যান্যরা।

 

মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, ঢাকা, খুলনা, মাদারীপুর সহ সারা দেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে।

আইন শৃঙ্খলা বাহিনী হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের হাতকড়া পড়াচ্ছে, কাউকে ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে।

 

বক্তারা সাংবাদিক নির্যাতনকারীদের দৃস্টান্তমূলক শাস্তি এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান। একই সাথে খুলানায় ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান রাকিব উদ্দিন পান্নুর উপর হামলাকারী চীনা নাগরিককে বাংলাদেশ থেকে বহিস্কারের দাবী জানান বক্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD