বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় মানববন্ধন

Sharing is caring!

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খুলনার সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর ওপর হামলা ও হ্যান্ডকাপ পরিয়ে গ্রেফতারের প্রতিবাদ এবং হামলাকারীসহ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বরিশালের আগৈলঝাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার সাংবাদিকরা।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা ১২টায় আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা সদর সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগৈলঝাড়া প্রেসক্লাবের আহ্বায়ক কেএম আজাদ রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক তপন বসু সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, কাজী আল-আমিন, আগৈলঝাড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য এসএম শামীম, একাত্তর টিভির প্রতিনিধি স্বপন দাস, এফএম নাজমুল রিপন প্রমুখ।

বক্তারা ওয়াসার অসাধু কর্মকর্তাদের মদদে সাংবাদিককে নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচার দাবি ও অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আহ্বান করেন। মানববন্ধন ও সমাবেশে আগৈলঝাড়া প্রেসক্লাব, গৌরনদী উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD